ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের মসজিদ 

মো. শাহাদাৎ হোসেন, মঠবাড়িয়া (পিরোজপুর)  
প্রকাশিত: ১৫:৪৬, ১১ মার্চ ২০২০
দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের মসজিদ 
দেশের একমাত্র কাঠের তৈরি মসজিদ

দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের একমাত্র কাঠের তৈরি শিল্পসমৃদ্ধ, দৃষ্টিনন্দন, মুসলিম স্থাপত্য ঐতিহ্যবাহী মমিন জামে-মসজিদটি নানা সমস্যায় জর্জরিত। 

পিরোজপুরের মঠবাড়িয়ার উদয়তারা বুড়িরচর গ্রামের এই মসজিদটি ২০০৩ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা দিয়ে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। 

শত বছরের পুরোনো মমিন মসজিদটি সম্পূর্ণ কাঠের তৈরি। এটিই বাংলাদেশের একমাত্র কাঠের মসজিদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে। তবে ঐতিহ্যের এ মসজিদটি সংস্কার ও যথাযথ সুরক্ষার অভাবে অনেক জীর্ণ দশা।

সিডর পরবর্তী ক্ষতিগ্রস্ত মসজিদটি সাতজন কাঠমিস্ত্রী সংস্কার করেন। এ সময় যে কাঠ ব্যবহার করা হয়েছে তা নিম্নমানের। যা পুরাতন মসজিদের কারুকার্যের সঙ্গে মিল নেই। সে কাঠগুলোতে ঘুণপোকা লেগে গেছে। যে মসজিদটি সম্পূর্ণ কাঠের তৈরি সেখানে সংস্কারের নামে পেরেক ব্যবহার করা হয়েছে। 

দেশের একমাত্র কাঠের তৈরি মসজিদের বেহাল দশা

ছাউনি টিনের স্ক্রু ঢিলে হওয়ার কারণে সামান্য বাতাসে টিন ঝর-ঝর করে।  সেগুলো ভালোভাবে আটকানো হয়নি। এমনকি চালার টিনের ওপর খোদাই করা আল্লাহু লেখা উঠিয়ে ফেলা হয়েছে। সামান্য বৃষ্টি হলেই মসজিদটির মেঝেতে পানি পড়ে। ফলে মেঝেতে লবণাক্ততা দেখা দিয়াছে। যে কারণে ফ্লোরম্যাট, কার্পেট, পাটি ও জায়নামাজ বিছানো যায় না।

ফরাজী আন্দোলনের অন্যতম নেতা মৌলভী মমিন উদ্দিন আকনের একান্ত প্রচেষ্টায় তৎকালীন দিল্লির ২২ জন কাঠমিস্ত্রি কোনো লোহার পেরেক ব্যবহার ছাড়াই মসজিদটি নির্মাণ করেন। 

মসজিদটি নির্মাণের উদ্যোক্তা মৌলভী মমিন উদ্দিন আকনের নামের সঙ্গে মিল রেখে মমিন মসজিদ নামকরণ করা হয়েছে। এছাড়া উদয়তারা বুড়িরচর গ্রামের মূল সড়কটিও মমিন মসজিদ সড়ক নামে নামকরণ করা হয়েছে। 

মুসলিম স্থাপত্য ঐতিহ্যবাহী মমিন জামে-মসজিদ

কাঠের মসজিদটি বর্তমানে বিশ্বের অন্যতম মসজিদের ২৩ তম স্থান দখল করে আছে। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি অন্তভূক্ত। তবে সম্ভ্রান্ত আকন বংশের উত্তারাধীকার সূত্রে মসজিদটি নির্মাণের উদ্যেক্তা মৌলভী মমিন উদ্দিন আকনের নাতি আবুল কালাম আজাদ বর্তমানে মসজিদটি দেখভাল করে আসছেন।

আবুল কালাম আকন আজাদ জানান, ২০১৮-১৯ অর্থবছরে গবেষণা মঞ্জুরী খাত থেকে ২০ লাখ টাকা মমিন মসজিদ নিয়ে গবেষণা ও সংস্কার এর জন্য ডিসি পিরোজপুর এর অনুকূলে বরাদ্ধ করা হলেও তা পরে বাতিল করা হয়। 

২০০৮ সালে উদ্যোক্তা অধিদফতর মসজিদটির সংস্কার করে। বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মুসলিম স্থাপত্যকলা। সারা বাংলাদেশের সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত মসজিদের মধ্যে যেগুলো বেশি গুরুত্ব বহন করে সেই সব মসজিদের ছবি জাতীয় জাদুঘরে প্রদর্শিত হচ্ছে; মঠবাড়িয়ার মমিন মসজিদের কয়েকটি আলোকচিত্রও জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। 

ঐতিহ্যবাহী মমিন জামে-মসজিদ

সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও ক্যালিগ্রাফি খচিত এই মসজিদটিতে কোনো ধরনের লোহা বা তারকাঁটা ব্যবহার করা হয়নি এবং এসব কারু কাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। তবে ২০০৮ সালে মসজিদটির সংস্কারের সময় লোহার পেরেক ব্যবহার করায় সেগুলো মরিচা ধরে খুলে যাচ্ছে।

মসজিদটির পাশে বিভিন্ন প্রজাতির উঁচু গাছ রয়েছে। ঝড়-বাতাসে গাছের ডাল মসজিদটির ওপর পড়ে। কোনো বড় গাছ ভেঙে পড়লে মসজিদটির অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। 

কাঠের তৈরি মমিন জামে-মসজিদ

এছাড়া সার্বক্ষণিক গাছের পাতা ঝড়ে পড়ে। ফলে টিনে মরিচা ধরে গেছে। টিনের কার্নিশ ছোট। যে কারণে রোদ বৃষ্টিতে সৌন্দর্য্য নষ্ট হয়ে যাচ্ছে। ঝড়ো হাওয়া ভেতরে ঢুকে যায়। সামান্য বৃষ্টি হলেই মসজিদটির মেঝেতে পানি পড়ে। পরিবেশগত কারণে ফ্লোরের উচ্চতা কমে গেছে। 

বর্তমানে মাটি থেকে মসজিদের ফ্লোর মাত্র দেড় ফুট উঁচু। বৃষ্টি হলেই পানি ছিটকে ভেতরে ঢুকে যায়। ফলে মেঝেতে কাঁদা পানি লেগে যায়। কয়েক বছর ধরে মেঝেতে লবণাক্ত দেখা দিয়াছে। যে কারণে ফ্লোরম্যাট, পাটি ও জায়নামাজ বিছানো কষ্টকর হয়ে পড়ে। 

সম্প্রতি পারিবারিক বিরোধের জের ধরে মসজিদ সংলগ্ন একটি একতলা টিনসেট ঘর করে মক্তব পরিচালনা করছে যা দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য মসজিদের সৌন্দর্য্য নষ্ঠ হচ্ছে।  

আজাদ মসজিদের পাশের উঁচু গাছগুলো কেঁটে ফেলা ও সরকারিভাবে একজন খাদেম নিয়োগে ও মসজিদটির সংস্কারে সরকারের  প্রত্নতত্ত্ব বিভাগের নিকট দাবি জানান।

দৃষ্টিনন্দন, মুসলিম স্থাপত্য ঐতিহ্যবাহী মমিন জামে-মসজিদ

স্থানীয় যুবক মো. মাসুদ মিয়া জানান, মসজিদটি নানা সমস্যায় জর্জরিত। তার পরেও এলাকাবাসীর সহযোগিতায় মসজিদের বারান্দা বাড়ানো হয়েছে। সেখানে প্রতিদিন দুই পর্বে এলাকার শিশুদের কুরআন শিক্ষা দেয়া হয়। দুই পর্বে শতাধিক ছাত্র-ছাত্রী নিয়মিত ভাবে কুরআন শিক্ষা গ্রহণ করে। তবে বারান্দা দেয়ার কারণে মসজিদের নান্দনিক শোভা নষ্ট হয়ে গেছে। মসজিদের বারান্দার বিকল্প হিসেবে মসজিদের উপর দিয়ে বড় একটি ছাদ নির্মাণ এখন জরুরি।

এ ব্যাপারে ধানিসাফা ইউপি চেয়ারম্যান মো. হারুন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মমিন মসজিদটি জাতীয় সম্পদ। এটি সুরক্ষার জন্য সরকারের জরুরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। সেই সঙ্গে এটি সুরক্ষায় দায়িত্বশীল লোকের প্রয়োজন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!